NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘ব্যাক টু স্কুল-২০২৫’ ব্যাতিক্রমী আয়োজনে ভালো’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৭ পিএম

‘ব্যাক টু স্কুল-২০২৫’  ব্যাতিক্রমী আয়োজনে ভালো’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ


নিউইয়র্ক (ইউএনএ): আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন স্কুল
ইয়ার (২০২৪-২০২৫)। ফলে ৫ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কের স্কুলগুলোতে
ক্লাশ শুরু হবে। নতুন স্কুল ইয়ার উপলক্ষ্যে কমিউনিটিতে চলছে ‘ব্যাক
টু স্কুল’ কর্মসূচী। এতে সমাজিক সংগঠন বাংলাদেশী
হিউমেনেটেরিয়ান এইড এন্ড লীডারশীপ আউটরীচ (ভালো) ছাড়াও
বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্কুল সামগ্রী বিতরণ করা
হচ্ছে। এই কর্মসূচীর আওতায় ব্যতিক্রমী আয়োজনে ভালো’র উদ্যোগে
স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। 
স্কুল সাপ্লাই বিতরণ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ আগষ্ট) অপরাহ্নে
জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও ১৭৩ স্ট্রীটে ভালো’র পক্ষ থেকে
আয়োজিত কর্মসূচীতে নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বীম্যান জোহরান
মামদানী ও কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা কাটস যোগ দেন এবং
এই কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। বেলা তিনটা থেকে বিকেল
পর্যন্ত এই কর্মসূচী চলে। এতে অনলাইনে রেজিষ্ট্রেশনকৃত ৩০০
শিক্ষার্থী ছাড়াও ৫ শতাধিক স্কুল শিক্ষার্থীর মাঝে বিভিন্ন সামগ্রী
যেমন- ব্যাগ, খাতা, পেন্সিল, ইরেজাার, সার্পেনার, মার্কার, স্কেল, কলম
প্রভৃতি বিতরণ করা হয়। বিপুল সংখ্যক বাংলাদেশী ছাড়াও অন্যান্য
কমিউনিটির শিক্ষার্থীরা অভিভাবকদের সাথে লাইনে দাঁড়িয়ে স্কুল
সামগ্রী গ্রহন করে। ভালো’র পাশাপাশি এই কর্মসুচীতে ডিএইচ
হোম কেয়ার, রিভারটেল, খানস টিউটোরিয়াল ও আরকিউএম
টিউটোরিয়াল সহযোগিতায় ছিলো। এছাড়াও শিক্ষার্থীদের
বিনোদনের জন্য নানান খেলা, চকলেট-জুস-কেন্ডি প্রভৃতিও বিতরণ
করা হয়। আরো ছিলো ফি আইসক্রিম আর বাংলাদেশের ঐতিহ্য রিক্সায়
উঠে ছবি তোলার ব্যবস্থা।
ভালো’র প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমানের নেতৃত্বে সংগঠনের
কর্মকর্তা ও একদল স্বেচ্ছাসেবী উল্লেখিত কর্মসূচী বাস্তবায়ন করেন।