NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বগুড়ায় বন্যার্তদের আর্থিক সহায়তায় ওপেন কনসার্ট


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৭:৩২ এএম

বগুড়ায় বন্যার্তদের আর্থিক সহায়তায় ওপেন কনসার্ট

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে

দেশের বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে বগুড়া শহরে সাতমাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুক্ত মঞ্চে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় বগুড়ার জনকল্যাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কনসার্টে সংগীত পরিবেশন করেন জেলার শিল্পীবৃন্দ।

বগুড়ায় ওপেন কনসার্টে জেলার বিভিন্ন পর্যায়ের শিল্পীরা অংশ নেন। কনসার্ট অংশ নেয়া শিল্পীরা হলেন শফিকুল শ্যামল, রেজাউল করিম রেজা, আবু সাকির বাপ্পী, মওলা বক্স, সুজন, রুপক, রবি, সুজয়, মেহেদী, তুষার, অভি, বাপ্পী, আশুতোষ, রুবেল, রিয়াদ সহ আরও অনেকে।

জনকল্যাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহমুদুল, হাসান, ওহাব, ইমন, রিমন, আকিব, তাহমিদ, রাকিবুল, সিয়াম, চৈতি, শাহি, সাকিবের সাথে কথা হয়, তারা বলেন, আমাদের দেশের মানুষ আজ বিপদে, আর তাদের পাশে দাড়ানো আমাদের কর্তব্য,  তাদের আমরাই রক্ষা করব। তাই গত ৫/৬ দিন ধরে ত্রাণ সংগ্রহ করছি। বগুড়ার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে পাশে দাড়িয়েছে।  যে যা পারছেন তা দিয়েই সহায়তা করছেন আমাদের। কেউ নগদ টাকা, কেউবা পানি, মুড়ি, চিড়া, গুড়, স্যালাইন, শিশু খাদ্য, বিস্কুট, খেজুর, ঔষধ, পানি পিউরিফিকেশন ট্যাবলেট, ভাল জামা কাপড় সহ নানা কিছু দিয়ে যাচ্ছেন।

ওপেন কনসার্টে শিল্পীরা রাত ১০টা পর্যন্ত বন্যার্তদের সাহায্যার্থে গান পরিবেশন করেন। এসময় নানা শ্রেণির পেশার মানুষ বন্যার্তদের সহায়তায় নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র দিয়ে যান।