NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জীবননগর থেকে ১৫ কোটি টাকার মাদক ‘ক্রিস্টাল ম্যাথ আইস’ উদ্ধার


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৬ পিএম

জীবননগর থেকে ১৫ কোটি টাকার মাদক ‘ক্রিস্টাল ম্যাথ আইস’ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত থেকে ১৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৪০ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করেছে মহেশপুর-৫৮ বিজিবি।   আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে জীবননগর ফুল মার্কেট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।   মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোল্লা ওবায়েদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল জীবননগর ফুল মার্কেট এর সামনে মহেষপুর-জীবননগর সড়কের উপর ওত পেতে অপেক্ষমান থাকে।

প্রাপ্ত তথ্যের বর্ণনা মোতাবেক দুপুর ২ টার দিকে শাপলা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস জীবননগর ফুলের মার্কেটের সামনে আসা মাত্রই বিজিবি টহল দল পূর্ব প্রস্ততিসহ বিশেষ উপায়ে বাসের গতিরোধ করে বাসটি তল্লাশী করে ব্যাগ রাখার স্থানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ কসটেপ দিয়ে মোড়ানো খাকী রং এর একটি কার্টুন মালিক বিহীন অবস্থায় জব্দ করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসে। জব্দকৃত কার্টুনটি খুলে তার ভিতর হতে ৩ কেজি ৪০ গ্রাম ক্রিষ্টাল ম্যাথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা।