NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

চীন ও আফ্রিকার ঐতিহ্যবাহী মৈত্রী রক্ষা করতে তরুণদের ভূমিকা দরকার: সি চিন পিং


ওয়াং হাইমান: প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:২৭ এএম

চীন ও আফ্রিকার ঐতিহ্যবাহী মৈত্রী রক্ষা করতে তরুণদের ভূমিকা দরকার: সি চিন পিং

 

চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ বিনিময়ের প্রক্রিয়ায় প্রেসিডেন্ট সি চিন পিং সবসময় তরুণ প্রজন্মের মিশন ও দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করে আসছেন। তিনি বহুবার, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন উপায়ে, চীন ও আফ্রিকার যুব-সমাজকে, দু’পক্ষের ঐতিহ্যবাহী মৈত্রী রক্ষা করতে এবং সক্রিয়ভাবে  চীন-আফ্রিকা বন্ধুত্ব জোরদার করতে ভূমিকা রাখার আহ্বান জানান।


ছয় বছর আগে বেইজিংয়ে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে, প্রেসিডেন্ট সি ‘হাতে হাতে রেখে অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং যৌথভাবে উন্নয়নকে এগিয়ে নেওয়া’ শীর্ষক  মূল ভাষণ দেন। এতে চীন ও আফ্রিকার যুবকদের কাছে নিজের উচ্চ প্রত্যাশা ব্যক্ত করেন প্রেসিডেন্ট সি। 
২০১৯ সালের মার্চে আফ্রিকায় চীনের নির্মিত প্রথম লুবান ওয়ার্কশপ, ‘জিবুতি লুবান ওয়ার্কশপ’, জিবুতির বিজনেস স্কুলে উদ্বোধন করা হয়। সক্ষমতা বৃদ্ধি খাতে আফ্রিকা-চীন সহযোগিতার সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন জিবুতির প্রেসিডেন্ট গুয়েলেহ। 

 

২০২১ সালের নভেম্বরে চীন-আফ্রিকা সহযোগিতাসম্পর্কিত ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-লিঙ্কের মাধ্যমে প্রেসিডেন্ট সি বলেন, অব্যাহতভাবে আফ্রিকার দেশগুলোর সাথে সহযোগিতা করে যাবে চীন। আফ্রিকায় অন্তত ৮ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহও দেন তিনি। 

 


২০২২ সালের ৮ জুন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং নায়ারে লিডারশিপ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের চিঠির জবাবে লেখেন, চীন ও আফ্রিকা একটি অভিন্ন কল্যাণের সমাজ এবং চীন ও আফ্রিকার জনগণের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব নির্ভর করছে তরুণ সমাজের ওপর।

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।