NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বহর হবে ছোট


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:২৮ পিএম

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বহর হবে ছোট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। যাদের কাজ আছে শুধু তাদের একটি ছোট বহর নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা।    সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।   তৌহিদ হোসেন বলেন, মোটামুটি একটা ছোট প্রতিনিধি দল যাবে। আমরা বিশাল প্রতিনিধি দল নিয়ে যাবো না। তিনি যত কম সময়ে ওখানে কাজ শেষ করতে পারবেন সেই চেষ্টা করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

 প্রতিনিধি দলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত– জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চূড়ান্ত সংখ্যাটা আজ আমি বলতে পারবো না। এটা এখনও চূড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধি দল যাবে, খুব বড় না। একেবারে ফাংশনাল, যাদের প্রয়োজন আছে। সাধারণত যাদের কাজ আছে, শুধু তারাই যাবেন। ডেলিগেশন ছোট হবে, খুব বড় হবে না