NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৮ পিএম

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

ময়মনসিংহের ধোবাউড়া থানায় আটক হওয়া দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক  মোজাম্মেল বাবু ও একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুবসহ চারজনকে লক্ষ‍্য করে ডিম নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। এ সময় আটকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।    সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ধোবাউড়া থানা কম্পাউন্ডে এই ঘটনা ঘটে।    পুলিশ সদস্যরা ওই চারজনের মাথায় হেলমেট পরিয়ে ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সদস্যদের কাছে হস্থান্তর করেন। এ সময় পুলিশের কড়া বেষ্টনীর মধ‍্যেই তাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে ধোবাউড়া সীমান্তের দর্শা এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ চারজনকে আটক করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাদের ডিএমপির ডিবি টিমের কাছে হস্থান্তর করা হয়।   স্থানীয়রা জানান, একটি চক্রের সহায়তায় রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে ভারতে পালিয়ে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে করে ধোবাউড়া আসেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু। তাদের সঙ্গে ছিলেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব।  প্রাইভেটকারটি ধোবাউড়ার গোয়াতলা বাজারে এলে ১০/১২ জনের একটি দল তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাদের মারধর করে সঙ্গে থাকা টাকা, পাসপোর্ট ও ক্রেডিট কার্ড নিয়ে সীমান্তবর্তী দর্শা এলাকার একটি খোলা মাঠে ফেলে রেখে চলে যান। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।