NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

স্টেট সিনেটর জেসিকা রামোসের মেয়র প্রার্থীতা ঘোষণা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:২৭ পিএম

স্টেট সিনেটর জেসিকা রামোসের মেয়র প্রার্থীতা ঘোষণা


নিউইয়র্ক (ইউএনএ): আগামী বছর (২০২৫) অনুষ্ঠিতব্য নিউইয়র্ক
সিটির মেয়র পদের নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন স্টেট
সিনেটর জেসিকা রামোস। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে
ম্যানহাটানে সিটি হল প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
তিনি এই ঘোষণা দেন। এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্ব›িদ্ব
বর্তমান মেয়র এরিক অ্যাডামস আর সিটি কম্পট্রোলার ব্র্যাড লেন্ডার।


সংবাদ সম্মেলনে জেসিকা বলেন, তিনি নিউইয়র্কের কুইন্সে বসবাস
করেন। তিনি জানেন এই শহরের সব মানুষের দুঃখকষ্ট, প্রত্যাশা প্রাপ্তি ও
সম্ভাবনা কি? তিনি আরো বলেন, সিটির গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে
স্টেট সিনেটে যথাসাধ্য ভূমিকা রেখেছেন। তার বিশ্বাস নিউইয়র্ক
শহরের নাগরিকরা তাকেই আগামীর মেয়র হিসেবে দেখতে চায়। এসময়
ভারতীয় ও স্প্যানিশ কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক সিটির কুইন্স বরোর এলমহার্স্টে ১৯৮৫ সালের ২৭ জুন
জন্মগ্রহণকারী জেসিকা রামোস ২০১৯ সাল থেকে ডেমোক্র্যাট
পার্টির সক্রিয় সদস্য। তিনি বর্তমানে নিউইয়র্ক ষ্টেট সিনেট
ডিষ্ট্রিক্ট ১৩ থেকে নির্বাচিত সিনেটর। নিউইয়র্ক সিটির কুইন্স
বরোর করোনা, এলমহার্স্ট, ইস্ট এলমহার্স্ট ও জ্যাকসন হাইটস এলাকা
নিয়ে তার নির্বাচনী সিনেট ডিষ্ট্রিক্ট ১৩। ব্যক্তিগত জীবনে
জেসিকা রামোস দুই পুত্র সন্তানের জননী এবং জ্যাকসন হাইটস
এলাকায় বসবাস করেন।