NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন-আসিয়ান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে:চীনা মুখপাত্র


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম

চীন-আসিয়ান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে:চীনা মুখপাত্র

 


২৩শে সেপ্টেম্বর : ২০২১ সালে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, চীন-আসিয়ান সম্পর্ক সুষ্ঠু উন্নয়নের ধারা বজায় রেখে চলেছে। দু’পক্ষ আরও ঘনিষ্ঠ ‘চীন-আসিয়ান অভিন্ন কল্যাণের সমাজ’ গড়ে তোলার পথে দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাচ্ছে। গত (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। 


২১তম চীন-আসিয়ান মেলা এবং চীন-আসিয়ান বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষসম্মেলনে চীনের প্রত্যাশাসম্পর্কিত এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন আরও বলেন, আসিয়ানভুক্ত দেশগুলো চীনের প্রতিবেশী। চীন কূটনীতিতে আসিয়ানকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছে। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ বাস্তবায়নের মূল অঞ্চলও আসিয়ান। 


মুখপাত্র বলেন, ২০০৯ সাল থেকে চীন আসিয়ানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 
তাছাড়া, দু’পক্ষ পরপর চার বছর একে অপরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, চীন ও আসিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৫৫২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৭ শতাংশ বেশি। আর বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, আসিয়ানের পুরো শিল্পে চীনের প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল ১২.৯৬ বিলিয়ন মার্কিন ডলার এবং চীনে আসিয়ানের প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা যথাক্রমে ১৫.৩ ও ১৪.১ শতাংশ বেশি।


তিনি আরও বলেন, চীন-আসিয়ান মেলা চীন-আসিয়ান সহযোগিতা গভীরতর করা এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতকরণকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আসিয়ান দেশগুলোর সাথে একটি প্ল্যাটফর্ম হিসাবে চীন-আসিয়ান মেলার ভূমিকা পুরোপুরি নিশ্চিত করতে, অবাধ বাণিজ্য এলাকার সুবিধা কাজে লাগিয়ে পারস্পরিক পুঁজি বিনিয়োগ বাড়াতে, আঞ্চলিক শিল্পের সরবরাহ-চেইনসংক্রান্ত আন্তঃযোগাযোগ ও আন্তঃসংযোগ জোরদার করতে, বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতার সুপ্তশক্তি কাজে লাগাতে, এবং আরও উচ্চ স্তরের পারস্পরিক কল্যাণ বাস্তবায়ন করতে চীন ইচ্ছুক। 

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।