NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সাংবাদিকদের সম্মানে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রীতিভোজ


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৭:৩১ এএম

সাংবাদিকদের সম্মানে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির  প্রীতিভোজ

 

নিউইয়র্ক (ইউএনএ): জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি
আয়োজিত চলতি বছরের পথমেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং
সংগঠনের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার জন্য সাংবাদিকদের
সম্মানে এক প্রীতিভোজ অনুষ্ঠান হয়েছে। ফ্রেন্ডস সোসাইটির
কার্যকরী পরিষদের পক্ষ থেকে বুধবার বিকেলে জ্যামাইকার পারর্সন্স
বুলেভার্ডস্থ হালাল ডাইনার-এ এই প্রীতি ভোজের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম
দেলোয়ার। 
ফ্রেন্ডস সোসাইটির ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত
ব্যতিক্রমী ও সংক্ষিপ্ত এই প্রীতিভোজ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন
সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা ও সাপ্তাহিক
বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, মেলা কমিটির আহŸায়ক ও
সাবেক সভাপতি বেলাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এ এফ
মিসবাহউজ্জামান, প্রচার সম্পাদক এনায়েত মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে এবারের পথমেলা সহ ফ্রেন্ডস
সোসাইটির কর্মকান্ড সফল করায় কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা
জানানোর পাশাপাশি প্রচার ও প্রচারে বিশেষ ভ‚মকা রাখায় সকল
মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনের পথ চলায়
সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত
শিল্পী রথীন্দ্রনাথ রায়, ফ্রেন্সড সোসাইটির অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক
হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সহ সভাপতি মোহাম্মদ
কামরুল ইসলাম সনি, সদস্য জিল্লুর রহিম, ইকবাল আহমেদ সহ অন্যান্য
কর্মকর্তা উপস্থিত ছিলেন।