NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ঢাকার নবাবগজ্ঞ উপজেলার চুড়াইনের একটি সড়কে বিপদজনক বাঁক এবং ঘটছে অহরহ দূর্ঘটনা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৩ পিএম

ঢাকার নবাবগজ্ঞ উপজেলার চুড়াইনের একটি সড়কে বিপদজনক বাঁক এবং ঘটছে অহরহ দূর্ঘটনা

 লতিফ গার্ডেন সিটি থেকে মোঃ আলী খান বাবুল

ঢাকার নবাবগজ্ঞ উপজেলার চুড়াইনে লতিফ গার্ডেন সিটির সামনে চুড়াইন-আকারবাগ সড়কের বাঁকটি খুবই বিপদজনক। এখানে প্রায়ই দূর্ঘটনা ঘটে। রাস্তার বাঁকটি এতোই বাঁকা যে বিপরিত দিক থেকে আসা যানবাহনগুলো চোখে পড়ে না। আর দেখা না যাওয়ার আরও একটি কারণ হচ্ছে রাস্তার পূর্ব পাশে অনেক ঝোঁপ-ঝার। সেগুলোও দেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দূর্ঘটনার আরও কিছু কারণ হচ্ছে অনভিজ্ঞ চালক, স্পিডিং করা এবং নির্দিষ্ট যায়গায় সময়মত হর্ণ না বাজানো। এই রাস্তা দিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন মাদ্রাসার কোমলমতি শিশুরা যাতায়াত করে। এই যায়গায় বেশ কয়েকজন শিশু রিক্সা ও অটোর ধাক্কায় আহত হয়েছে। আমি নিজ চোখে বেশ কয়েকটি রিক্সা, অটো এবং বাইক একসিডেন্ট হতে দেখেছি। ব্যাটারি চালিত রিক্সা বা টমটম অটো চলার সময় খুব একটা আওয়াজ হয় না। তাই উভয় পাশের চালক টের পায় না বিপরিত দিক থেকে গাড়ি আসার। অনেক এলাকাবাসীর মতে রাস্তার এই বাঁকটি যথাসম্ভব সোজা করা দরকার। আর রাস্তার পাশের ঝোঁপ-ঝার কেটে পরিস্কার করলে দূর্ঘটনার হার অনেক কমবে বলে তারা মনে করেন। আমি এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি।