NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জীবননগরের উথলিতে ছাত্রদলের আলোচনা সভা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৭ পিএম

জীবননগরের উথলিতে ছাত্রদলের আলোচনা সভা

  চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার উথলীতে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে গতকাল বিকাল সাড়ে চারটায়  উথলী বাস স্ট্যান্ড মোড়ের সানমুন পার্কে  এক আলোচনা সভা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত হাসানের পৌরহিত্যে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি  আহবায়ক  কমিটির সদস্য ও উপজেলা বিএনপি জীবননগরের সিনিয়র সহ-সভাপতি  আবুল কালাম আজাদ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী।

সভায় আরো উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন, সম্পাদক জাহিদ হোসেন , জীবননগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক  নাজমুল হোসাইন ও আরমান আলী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ডের বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভায় বক্তারা বিগত জুলাই আগস্ট এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করে আগামীতে দেশ গঠনে তাদের ভূমিকা রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আলোচনা  আলোচনা সভায় বক্তারা  আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হাসান খান এর হাতকে শক্তিশালী করার সংকল্প গ্রহণ করেন।  সভা সঞ্চালনা করেন ছাত্রদল কর্মী জ্যোতি ।