NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

দুর্গাপূজা হলো সাম্যে ও মৈত্রীর প্রতীক : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৩ পিএম

দুর্গাপূজা হলো সাম্যে ও মৈত্রীর প্রতীক : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা বলেন, দুর্গাপূজা হলো সাম্যের প্রতীক ও মৈত্রীর প্রতীক। দুর্গাপূজা শুধু সনাতনী সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন বাংলাদেশের মানুষের সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনায় শারদীয় দুর্গোৎসব পালন করা হয়।  তিনি বলেন, বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস সকল ধর্মের মানুষকে তাঁর ভালোবাসার বন্ধনে জড়িয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চান।

 মঙ্গলবার (৮ অক্টোবর) খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাতৃ সম্মেলন ও বস্ত্র দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।  উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশ আমাদের সকলের। অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উৎসবে সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।  এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।