NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
বিবিসি বাংলার প্রতিবেদন

‘ভারত ছেড়ে কোথাও যাননি, শেখ হাসিনা দিল্লিতেই’


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম

‘ভারত ছেড়ে কোথাও যাননি, শেখ হাসিনা দিল্লিতেই’

শেখ হাসিনা শেখ হাসিনাফাইল ছবি দুই মাস আগে ভারতের দিল্লিতে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সেখানেই অবস্থান করছেন বলে জানা যাচ্ছে। তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এমন খবরকে ‘ভিত্তিহীন’ বলেছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।  দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানান, তিনি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা নিশ্চিত করেছে, ‘শেখ হাসিনা গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবে আছেন!’

 দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে বলেছে, ‘যে পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও, সেটি নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই!’  আরও পড়ুন শেখ হা‌সিনার বর্তমান অবস্থান কোথায়, জানে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ১২ ঘণ্টা আগে শেখ হা‌সিনার বর্তমান অবস্থান কোথায়, জানে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েক দিনে নানা ধরনের আলোচনা চলছে। এ বিষয়ে সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ওনার (শেখ হাসিনা) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি।’