NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:০৬ পিএম

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে: বগুড়া জেলার,আদমদিঘী উপজেলায় শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ব্রিফিং দিয়েছেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।(৮ অক্টোবর, মঙ্গলবার) দুপুরে আদমদীঘি  উপজেলা সভা কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরুপমা সরকারের সভাপতিত্বে

বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাহমুদা সুলতানা, আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি )মোস্তাফিজুর রহমান, উপজেলা আনসার ভিডিপি টি,আই (পুরুষ) ওবায়দুর রহমান এবং টি,আই ( মহিলা) রওশন আরা বক্তব্য রাখেন।আনসার ভিডিপি সদস্য-সদস্যাগণকে যথাযথভাবে আইনশৃংখলা রক্ষায় পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ব্রিফিং দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

 

পূজায় দায়িত্ব প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, কোনো অপশক্তিকে আমাদের সাম্প্রদায়িক এ সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। তাই এবারের শারদীয় দুর্গোৎসবে আদমদিঘী  উপজেলার ৬৩ টি পূজা মন্ডপে ৪১২ জন আনসার-ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণার্থীসহ মন্ডপে আগত সর্বসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। কারও কোনো সমস্যা হলে আমাকে অথবা থানা অফিসার ইনচার্জ (ওসি ) এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে জানাতে হবে। ব্রিফিং কার্যক্রমে দূর্গা পূজা মন্ডপসমূহে দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ৪১২জন আনসার ও ভিডিপি সদস্যগণ।