NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শিব্বীর আহমেদ’র রোমান্টিক থ্রিলার ‘পেন্টাগন বাহিনী’


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৫ এএম

শিব্বীর আহমেদ’র রোমান্টিক থ্রিলার ‘পেন্টাগন বাহিনী’


ঢাকাঃ কথাসাহিত্যিক সাংবাদিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ এর ৩৯তম বই
রোমান্টিক থ্রিলার ‘পেন্টাগন বাহিনী’ এখন পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে
দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। বইটির প্রচ্ছদ ঋষি ধ্রুব এষ। সুপারন্যাচারাল,
ক্রাইম, রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারে ভরা থ্রিলার বইটি এ পাওয়া যাচ্ছে। ১২৮ পৃষ্টার বইটির
বিক্রয় মূল্য ৩শত টাকা।
পেন্টাগণ বাহিনী। ফিরোজ, মিশু, কাজল, জাকির, বাদল, দুলাল - এই সাত ঘনিষ্ট বন্ধুদের
একটি দুর্ধর্ষ দল। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ওরা। দলের নেতা লাবিব। সাতটি হোন্ডা
নিয়ে টহল দিয়ে বেড়ায় ওরা পুরো শহর। যখনই ওরা বের হয়, সাতটি হোন্ডার ঘটঘট
আওয়াজে কেঁপে ওঠে পুরো শহর। কিছু একটা ঘটবে আজ! আতঙ্কিত হয়ে ওঠে
সন্ত্রাসীদের আস্তানা।
মাফিয়া ডন দাউদ। দাউদের রাইটহ্যান্ড বটি বশর। দাউদ আর তার সন্ত্রাসীদের ভয়ে আতংকিত
পুরো শহর। রুখে দাঁড়ায় পেন্টাগন বাহিনী। কলেজে ছাত্র-ছাত্রী দোকানদারদের উপর নির্মম
অত্যাচার নির্যাতন চালায় দাউদের বাহিনী। রক্তাক্ত হয়ে ওঠে কলেজ, আতংক ছড়িয়ে পড়ে
চারিদিকে। ছুরি হাতে রক্তাক্ত বটি বশরের বুকের উপর পা তুলে দাঁড়িয়ে থাকা অবস্থায়
লাবিবের মুখমুখি হয় অপূর্ব সুন্দরী তরুণী কলেজ ছাত্রী লাকি। ভয়ে আতঙ্কিত চোখে
রক্তাক্ত বটি বশরের বুকের উপর পা রেখে দাঁড়িয়ে থাকা লাবিবের দিকে তাকিয়ে থাকে ও। শুরু
হয় প্রেম, শুরু হয় ভালোবাসা আর টানাপোড়ন। এরই মাঝে দুজনের মাঝে হাজির হয় এক
রহস্যমানব হিরো। তারপর একের পর এক ঘটনা ঘটতে থাকে লাবীব, লাকি এবং হিরোর
চারিদিকে।
শিব্বীর আহমেদ কুমিল্লা-৯ আসনের (লাকসাম-মনোহরগঞ্জ) সাবেক প্রাদেশিক পরিষদ
সদস্য, জাতীয় সংসদের সাবেক সদস্য গেরিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সংবিধান
স্বাক্ষরকারী মরহুম আলহাজ¦ জালাল আহমেদ’র সন্তান। লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়,
বাবুরবাড়ি প্রাথমিক বিদ্যালয়, লাকসাম পাইলট হাইস্কুল, লাকসাম নওয়াব ফয়জুন্নেসা
গর্ভমেন্ট কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন এবং ম্যানেজম্যান্টে
মাষ্টার্স অব কমার্স (এমকম) ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্র থেকে সফটওয়ার
ইঞ্জিনিয়ারিং এ মাষ্টার্স অব সফটওয়ার সিষ্টেম (এমএসএস) ডিগ্রি অর্জন করেন।
স্কুলে পড়াকালীন সময়ে তিনি সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ে এসে
তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত হয়ে পড়েন। সাহিত্যের প্রায় সব শাখাতেই কমবেশি
তার বিচরণ রয়েছে। কবিতা, চিঠিপত্র, ছোটগল্প, রম্যরচনা, উপন্যাস, থ্রিলার,
ভ্রমণকাহিনি, প্রবন্ধ, শিশুসাহিত্য, কলাম, গবেষণাগ্রন্থ সহ নানা কিছু লিখেছেন।
নিজের তোলা ছবি নিয়ে বের করেছেন ফটোবুক, সম্পাদনা করেছেন বই। এ পর্যন্ত তার
প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৩৮টি। ‘পেন্টাগন বাহিনী’ শিব্বীর আহমেদ এর
৩৯তম বই।

সাংবাদিকতা, সাহিত্য, সাংস্কৃতিক, কমিউনিটি সেবা এবং কর্মক্ষেত্রে বিশেষ
আবদানের জন্য তিনি ক্লোজআপ ওয়ান অ্যাওয়ার্ড, ফোবানা অ্যাওয়ার্ড, গুড
সিটিজেন অ্যাওয়ার্ড, একতারা অ্যাওয়ার্ড, বাংলা নববর্ষ সম্মাননা সহ নানা
অ্যাওয়ার্ড লাভ করেছেন। তিনি একজন সু-লেখক, সাংবাদিক সংবাদ বিশ্লেষেক,
কথাসাহিত্যিক এবং ঔপন্যাসিক হিসাবে দেশে-বিদেশে সুপরিচিত।