NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

‘ভোগ’ খেলেন তসলিমা, পোস্ট দিতেই বাজিমাত


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৫:১০ পিএম

‘ভোগ’ খেলেন তসলিমা, পোস্ট দিতেই বাজিমাত

 চলছে দুর্গাপূজা। ব্যস্ততার মধ্যেও সকলে জানাচ্ছেন নবমীর শুভেচ্ছা। এর মধ্যে বাংলাদেশের জনপ্রিয়,  নির্বাসিত ও বিতর্কিত কবি ও কথাশিল্পী তসলিমা নাসরিন দুর্গাপূজায় ‘ভোগ’ খাওয়া নিয়ে একটি পোস্ট করেছেন।  শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তার ভেরিফাইড ফেসবুকে এ পোস্ট করেন তিনি।    পাঠকের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-  ‘আজ দুপুরে পুজোর ‘ভোগ’ খেলাম। পান্তা ভাত, মাছের ডিমের বড়া, ইলিশ মাছ ভাজা, ছোলার ডাল, চাটনি, জর্দা ভাত। অবাঙালিরা পুজোর দিনগুলোয়  মাছ মাংসের কথা কল্পনাও করতে পারে না।’   

দেবব্রত সাহা নামে একজন লিখেছেন- ‘দিদি, ইলিশ মাছের পিসটা আরেকটু বড় হলে ভালো হতো’। দেবব্রত সাহার কমেন্টের উত্তরে লেখিকা তসলিমা নাসরিন হা হা দিয়ে লিখেছেন- ‘হা হা জানি। অন্যদের বড় পিস পড়েছে। আমার ভাগ্যটাই খারাপ।’  সুনন্দা দাস নামে একজন লিখেছেন- ‘অনেক বাঙালিরাও (ঘটি বা এদেশীয়রা) পূজোতে আমিষ খাদ্য খান না...এদেশিয়রা কল্পনাই করতে পারেন না-আমার বিয়ে হয়েছে ঘটি বাড়িতে’  দীপংকর বিশ্বাস লিখেছেন- ‘শুভ নবমীর শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।’