NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

উদীয়মান শিল্পগুলোতে সহযোগিতা প্রসারিত করতে হবে; আসিয়ান সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:১০ এএম

উদীয়মান শিল্পগুলোতে সহযোগিতা প্রসারিত করতে হবে; আসিয়ান সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী

 


সম্প্রতি  আসিয়ান শীর্ষ সম্মেলন লাওসের ভিয়েনতিয়েনে আয়োজিত হয়। শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত ২৭তম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলনে ঘোষণা করা হয় যে, ‘চীন-আসিয়ান অবাধ বাণিজ্য এলাকা ৩.০ আপগ্রেড’ আলোচনা সমাপ্ত হয়েছে। পূর্ব-এশিয়ার অর্থনৈতিক একীকরণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং চীন-আসিয়ান সহযোগিতাসম্পর্কিত তিন-দফা প্রস্তাবে বলেন: একটি ত্রি-মাত্রিক সংযোগ নেটওয়ার্ক তৈরি করতে হবে; উদীয়মান শিল্পগুলোতে সহযোগিতা প্রসারিত করতে হবে; এবং মানবিক খাতে বিনিময় গভীরতর করতে হবে।


বিশ্লেষকরা মনে করেন, চীন ও আসিয়ান ভবিষ্যতে বাণিজ্য সহজীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা বাড়াবে। চীন ও আসিয়ানের মোট জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। এই দুটি খুব বড় বাজার সহযোগিতা চালালে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের স্তর উচ্চতর হবে, বিশ্বের অর্থনীতি আরও স্থিতিশীল হবে।  

তবে, এবারের শীর্ষ সম্মেলন চলাকালে কোনো কোনো পক্ষ না-হক অপতত্পরতা চালায়। যেমন, কোনো কোনো জাপানি রাজনীতিক তথাকথিত ‘এশিয়ান ন্যাটো’ ধারণা তুলে ধরে এবং যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরের ইস্যুতে সংঘাত ও সংঘর্ষ উস্কে দেওয়ার চেষ্টা করে। এটি আসিয়ানের আঞ্চলিক শান্তি ও উন্নয়ন সংরক্ষণের প্রত্যাশার পরিপন্থি। 

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হাসান বলেন, আসিয়ান ন্যাটো চায় না। লাওসের প্রেসিডেন্ট থোংলুন সিসোলিথ বলেন, আসিয়ানকে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যে অবিচল থাকতে হবে।  

এবারের শীর্ষ সম্মেলনে বিভিন্ন পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সরবরাহ-চেইনসংশ্লিষ্ট সহযোগিতা, ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করে। চীন ও আসিয়ানের মধ্যে সহযোগিতার মূল্যবান অভিজ্ঞতা সব পক্ষের জন্য অনুপ্রেরণা ও রেফারেন্স হতে পারে। 

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।