NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বিশ্বের ৭৬টি দেশ প্রতিনিধির বেইজিং ফোরামে অংশ গ্রহণ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৫ পিএম

বিশ্বের ৭৬টি দেশ প্রতিনিধির বেইজিং ফোরামে অংশ গ্রহণ

 

১৭ই অক্টোবর গত বুধবার চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ বিভাগের যৌথ উদ্যোগে ‘শান্তি, উন্নয়ন, নিরাপত্তা, যৌথভাবে অভিন্ন সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলা’ বিশেষ ফোরাম বেইজিংয়ে আয়োজন করা হয়। ২০২৪ সালে ব্রিক্স দেশগুলোর নেতৃবৃন্দের শীর্ষসম্মেলনের আগে ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর বুদ্ধিজীবীরা এ ফোরামে উপস্থিত ছিলেন।

চীনের বৈদেশিক যোগাযোগ বিভাগের মন্ত্রী লিউ চিয়ান ছাও এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং ভিডিও বার্তা পাঠিয়েছেন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলের নেতৃবৃন্দ, সরকারি প্রতিনিধি, বুদ্ধিজীবী ও মিডিয়া প্রতিনিধিরা অনলাইন ও অফলাইনে ফোরামে অংশ নিয়েছেন।


লিউ চিয়াও ছাও বলেন, ‘গ্লোবাল সাউথ’ দিন দিন উন্নত হচ্ছে, তা বিশ্বের অধিকাংশ সদস্যদেশের ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ। চীন সবসময় ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর সাথে রয়েছে এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার অনুরাগী ও অংশগ্রহণকারী হিসেবে দায়িত্ব পালন করছে। ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করা, বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব, বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব ও বৈশ্বিক সভ্যতা প্রস্তাব বাস্তবায়ন করা এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে নিরলস প্রচেষ্টা চালাবে।

সিএমজি’র মহাপরিচালক শেন বলেন, ‘গ্লোবাল সাউথ’ এখন যৌথভাবে উন্নত হচ্ছে। তিনটি বৈশ্বিক প্রস্তাব বাস্তবায়নে আরো উচ্চ কণ্ঠ দিতে চায়। চীন ও ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর মধ্যে আদান-প্রদান ও সংলাপের সেতু স্থাপন করবে সিএমজি এবং সংশ্লিষ্ট দেশগুলোর বুদ্ধিজীবীদের সহযোগিতার প্ল্যাটফর্ম প্রদান করবে। ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর বুদ্ধিজীবীদের সাথে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠন এবং বিশ্বের শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও অগ্রগতির সুন্দর ভবিষ্যতে বাস্তবায়নে অবদান রাখতে চায় সিএমজি।

উল্লেখ্য, এ ফোরাম বিশেষ অনুষ্ঠান হিসেবে ১৮ অক্টোবর সিজিটিএন চ্যানেলে প্রচার করা হবে।

সূত্র:সুবর্ণা-তৌহিদ-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।