NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

২৩ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২২ সমাপ্ত


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৯ পিএম

২৩ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২২ সমাপ্ত

পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’। জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার এবং প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা উপস্থাপন করেন শিল্পী জাহিদ মুস্তফা।

অতিথিদের আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় জয়দ্বীপ পালিত নৃত্য পরিচালনায় ‘জয় বাংলা জয় বাংলা বইলারে..’ গানের সাথে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্যশিল্পীবৃন্দ জয়দ্বীপ পালিত নৃত্য পরিচালনায় পরিবেশন করে সমবেত নৃত্য বীরপুরুষ।উল্লেখ্য, জাতীয় চিত্রশালার গ্যালারি ২, ৩, 4, ৫, ৬ ও ভাস্কর্য গ্যালারিতে ২৭ জুলাই থেকে 9 সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রদর্শনী চলে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ বছর নবীন (বয়স ২১-৩৫ বছর) ১০১৯ জন শিল্পীর ২০৩৮টি শিল্পকর্ম জমা পড়ে। এরমধ্যে থেকে শিল্পকর্ম নির্বাচক মন্ডলী ৩৫৬ জন শিল্পীর ৪২২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম বিদ্যমান। ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সংযোজন বিশেষ কিউরেটেড প্রদর্শনীর আয়োজন। বিশেষ এ কিউরেটেড প্রদর্শনীর ভাবনা ও পরিকল্পনায় ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।