NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’ দেশ ও জাতি এবং ম্যাকাও-য়ের মূল স্বার্থের সাথে সংগতিপূর্ণ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৫:০৬ পিএম

‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’ দেশ ও জাতি এবং ম্যাকাও-য়ের মূল স্বার্থের সাথে সংগতিপূর্ণ

 

 

ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের নবনির্বাচিত প্রশাসক সাম হৌ ফাই, গত (শুক্রবার) বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করেন। 

এ সময় সি চিন পিংয়ের উপস্থিতিতে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, সাম হৌ ফাইকে রাষ্ট্রীয় পরিষদ নির্দেশনা নম্বর ৭৯৪ হস্তান্তর করেন এবং তাকে গণপ্রজাতন্ত্রী চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ নির্বাহী প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন।


প্রেসিডেন্ট সি এর পরপরই সাম হৌ ফাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’ দেশ ও জাতি এবং ম্যাকাও-য়ের মূল স্বার্থের সাথে সংগতিপূর্ণ। 


চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে দেশ অনেক এগিয়েছে এবং ম্যাকাওয়ের জন্যও ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে।  

এ সময় সাম হৌ ফাই বলেন, তিনি ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ প্রশাসক পদে নিয়োগ পাওয়ায় গর্বিত। প্রেসিডেন্ট সি ও কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, সার্বিকভাবে ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’-র আওতায়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার প্রতিশ্রুতিও দেন তিনি।


তিনি জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ সুরক্ষা; জাতীয় উন্নয়ন -পরিকল্পনায় ভূমিকা রাখা; প্রশাসনের মান উন্নতকরণ; অর্থনীতির বহুমূখী উন্নয়ন ও জনগণের জীবিকা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপও করেন। 

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।