NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

সিআইআইই বাংলাদেশের জন্য চীনে রপ্তানি সম্প্রসারণের ভালো সুযোগ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০১:১০ এএম

সিআইআইই বাংলাদেশের জন্য চীনে রপ্তানি সম্প্রসারণের ভালো সুযোগ

গত ৫ নভেম্বর চীনের শাংহাইয়ে শুরু হয়েছে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই); চলবে ১০ নভেম্বর পর্যন্ত। সিআইআইই বিশ্বের প্রথম আন্তর্জাতিক পর্যায়ের আমদানি মেলা। 

এবারের মেলাস্থলের মোট আয়তন ৪.২ লাখ বর্গমিটারেরও বেশি। ১৫২টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা থেকে মোট ৩৪৯৬টি কোম্পানি এতে অংশগ্রহণ করছে। এর মধ্যে বিশ্বের সেরা ৫০০ শিল্পপ্রতিষ্ঠানের অর্ধেকেরও বেশি রয়েছে। তাছাড়া, ১৮৬টি শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থা টানা ৭ বছর ধরে এ মেলায় অংশগ্রহণ করে আসছে। এটি বিশ্বের নতুন পণ্য, নতুন প্রযুক্তি, ও নতুন পরিষেবা প্রদর্শনের একটি ভালো প্লাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে।  

সিআইআইই-এর পুরাতন বন্ধু বাংলাদেশ। মেলায় দেশটির বুথ আছে। চীনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান বলেন, “আমদানি মেলা অত্যন্ত ভালো একটি সুযোগ। আমরা জানি, চীন বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক রাষ্ট্র। চীন বিভিন্ন দেশে নিজের পণ্য রপ্তানি করে থাকে। এ মেলা যেহেতু আমদানি মেলা, সেহেতু এর মাধ্যমে আমাদের আরও পণ্য চীনে রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে।”

সূত্র:অনুপমা, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।