NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়া পদাতিকের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৬ এএম

বগুড়া পদাতিকের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:  বগুড়ার সাংস্কৃতিক সংগঠন পদাতিকের আয়োজনে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরের রোমেনা আফাজ মুক্ত মঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সপ্তস্বর শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক মোঃ আসাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পদাতিকের সভাপতি এড. আমির হোসেন।  স্বাগত বক্তব্য প্রদান করেন বগুড়া পদাতিক এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও সুন্দর সমাজ গঠনই আমাদের লক্ষ্য এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া পদাতিক দীর্ঘদিন ধরে এই শহরে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করছেন।  অনুষ্ঠানে তিনগুণি ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সমাজসেবী সৈয়দ কবির আহম্মেদ মিঠু, সঙ্গীতে অবদান রাখায় হারুন উর রশীদ হারুন, বিশিষ্ট সুরকার ও গীতিকার রবিউল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।  সংবর্ধনা প্রদান শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেন, যে কোন স্বীকৃতি ব্যক্তিকে প্রেরণা যুগিয়ে যায়।

কিন্তু আমাকে প্রেরণা দিবেন সমাজের জন্য আরো ভালো কাজ করার। আমি বগুড়ার সেবক হিসেবে আপনাদের জন্য কাজ করে যেতে যাই। একটি সমৃদ্ধ শ্রমিক ইউনিয়ন গঠন করতে কাজ করছি। তেমনি বগুড়ার জনসাধারণ এর জন্য কাজ করতে চাই। সকলে মিলিয়ে এক সাথে কাজ করে আমরা একটি আধুনিক বগুড়া শহর গড়বো। যেখানে কোন বৈষম্য থাকবেনা। ছাত্র জনতার জন্য বগুড়া শহর হবে আধুনিক শহর।  শেষে সংগঠনের সঙ্গীত প্রশিক্ষক শফিকুল ইসলাম শ্যামল এর পরিচালনায় সঙ্গীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীতানুষ্ঠানে বগুড়া পদাতিকের নবীণ ও প্রবীন শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন।