NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বব দেবাশীষ দাস বাবলু আর বেঁচে নেই


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:১৫ পিএম

বব দেবাশীষ দাস বাবলু আর বেঁচে নেই

নিউ ইয়র্ক প্রবাসী এবং অত্যন্ত সুপরিচিত বব দেবাশীষ দাস বাবলু কিছুক্ষন আগে পরলোক গমন করেছেন। গতকাল মেমোরিয়াল স্লোন কিটারিং ক্যান্সার হাসপাতাল থেকে তাঁকে ব্রন্কসের এক রিহেবে স্থাানান্তর করা হয়। লাংগ ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র কয়েক মাসের মধ্যে লড়াই করে শেষ পর্যন্ত জীবনের অধ্যায় শেষ হয়ে গেলো। বব দাসের বাল্যবন্ধু আবু নছর মিনার আটলান্টিক সিটির পরিবারকে রেখে দিনের পর দিন তাঁর কস্টের সময় কাটিয়েছেন শেষ মুহুর্ত পর্যন্ত। বব দাসের বয়স হয়েছিলো ৬৪ বছর।বব দেবাশীষ দাস বাবলু ৯৪ সালে নিউ ইয়র্ক প্রবাসী হন স্ত্রী রুমা দাস সহ। ফেনীর মাস্টার পাড়ার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান অত্যন্ত সবার কাছে সর্বজন প্রিয় ছিলেন শৈশব থেকে। ফেনী সমিতি নিউ ইয়র্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির প্রতিস্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন। নিউজ পোর্টাল গ্লোব বাংলা ডটকম এর প্রধান সম্পাদক ছিলেন । তিনি গুরুচক্র পরিবার ইউএসএস ইনক এর প্রতিস্ঠাতা সভাপতি ছিলেন।

বব দাসের স্ত্রী রুমা দাসের চতুর্থ প্রয়ান দিবস আগামীকালের মুহুর্তে তিনিও স্মৃতি হয়ে গেলেন। তাঁদের একমাত্র অটিস্টিক সন্তান জয় এখন মা বাবা ছাড়া একেবারে অন্য জগতে।

এই শোকের সংবাদ শুনে কল কেথেন প্রবাসের অন্যতম প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও তাঁর স্ত্রী অত্যন্ত অশ্রু ভারাক্রান্ত হয়ে । সাংবাদিক লেখক আনোয়ার শাহাদাত কল করে কান্নায় ভেংগে পড়েন। সাকিল মিয়ার গ্রাফিক্স ওয়ার্ল্ডে প্রিয় জায়গা ছিলো ববের কিন্তু সেখানেই তাঁর প্রয়ানের খবরটা সেখানেই এলো। বছরের পর বছর সাকিল মিয়ার ইফতার পার্টিতে অন্যতম অতিথি বব এখানে আর আসবেননা। তাঁর অন্তেস্টিক্রিয়া কোনদিন এবং কোথায় হবে তা সিদ্ধান্ত হলে যথাসময়ে জানানো হবে।