NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

চীন-ইন্দোনেশিয়া উচ্চ পর্যায়ের সম্পর্ক বজায় রয়েছে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৮ পিএম

চীন-ইন্দোনেশিয়া  উচ্চ পর্যায়ের সম্পর্ক বজায় রয়েছে

 

 

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি গত(শনিবার) সকালে বেইজিংয়ে যথাক্রমে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো ও ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে বৈঠক করেছেন।

প্রাবোওর সঙ্গে বৈঠকে চাও ল্য চি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ইন্দোনেশিয়া সম্পর্ক উচ্চপর্যায়ে বজায় রয়েছে, শক্তিশালী স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তি দেখিয়েছে, যা উন্নয়নশীল দেশের অভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক সহযোগিতা দৃষ্টান্ত স্থাপন করেছে। 


চীন, ইন্দোনেশিয়ার সঙ্গে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন ও ঐতিহ্যবাহী বন্ধুত্ব প্রচার করবে, দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আরও উচ্চপর্যায়ের কৌশলগত সহযোগিতা করতে চায়। চীনা জাতীয় গণকংগ্রেসও ইন্দোনেশিয়ার আইন প্রণয়নকারী সংস্থার সঙ্গে সকল পর্যায় ও ক্ষেত্রের আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক, এশিয়া পার্লামেন্টারি অ্যাসেম্বলির মত বহুপাক্ষিক ব্যবস্থায় সমন্বয় জোরদার করবে, একসঙ্গে দু’দেশ ও উন্নয়নশীল দেশগুলোর অধিকার রক্ষা করবে।

প্রাবোও বলেন, চীনের সঙ্গে সম্পর্ককে ইন্দোনেশিয়া অত্যন্ত গুরুত্ব দেয়। ইন্দোনেশিয়া ও চীন দৃঢ়ভাবে পরস্পরকে সমর্থন করতে, আইন প্রণয়নকারী সংস্থাসহ বিভিন্ন বিভাগের যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং একসঙ্গে দু’দেশ ও দু’দেশের জনগণের বন্ধুত্ব প্রচার করতে চায়।
সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।