NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নন্দীগ্রামে নবাগত ইউএনও লায়লা আঞ্জুমান বানুর যোগদান


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৬ পিএম

নন্দীগ্রামে নবাগত ইউএনও লায়লা আঞ্জুমান বানুর যোগদান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার নন্দীগ্রামে নয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোসাঃ লায়লা আঞ্জুমান বানু।  (রবিবার ১০ নভেম্বর )বিকাল ৫ টায় তিনি যোগদান করেন।বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির এর স্থলে স্থলাভিষিক্ত হলেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার দায়িত্ব বুঝে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। পরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ লায়লা আঞ্জুমান বানুকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যগন।

ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন সরদার মোঃ ফজলুল করিম, মাধমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার প্রমুখ। 

নবাগত ইউএনও মোসাঃ লায়লা আঞ্জুমান বানু ৩৪তম বিসিএস প্রশাসনের মাধ্যমে সহকারী কমিশনার হিসাবে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে নওগাঁ জেলার মান্দা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। উল্লেখ্য,সাবেক ইউএনও মো: হুমায়ুন কবির গত ৩১ অক্টোবর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় নয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।