NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ব্রাজিল-চীন সাংস্কৃতিক যোগাযোগ নিয়ে উষ্ণ আলোচনা


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:৩৩ এএম

ব্রাজিল-চীন সাংস্কৃতিক যোগাযোগ নিয়ে উষ্ণ আলোচনা

 

চীন-ল্যাটিন আমেরিকা সাংস্কৃতিক বিনিময়ের ধারাবাহিক কার্যক্রম সম্প্রতি পেরু ও ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান সভ্যতার গভীর আদান-প্রদান এবং চীন ও ল্যাটিন আমেরিকান জনগণের ঘনিষ্ঠ সম্পর্ক ত্বরান্বিত করেছে।

৬ নভেম্বর চীন-ল্যাটিন আমেরিকান সভ্যতা সংলাপ পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত হয়েছে। চীন, পেরু, আজেন্টিনাসহ ১০টি ল্যাটিন আমেরিকান দেশের ১৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ, পণ্ডিত ‘সভ্যতার উত্তরাধিকার ও আধুনিক উন্নয়ন’, এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আলোচনা করেছেন, যা চীন-ল্যাটিন আমেরিকা সভ্যতা আদান-প্রদান ও উন্নয়ন এবং আধুনিকায়নের জন্য বুদ্ধিবৃক্তিক সহায়তা দিয়েছে।
একই দিনে পেরুর ‘চীনা সময়’ ও ‘চীন অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠান লিমায় আয়োজন করা হয়। এটা ল্যাটিন আমেরিকান দেশে প্রচারিত চতুর্থ ‘টিভি চাইনিজ থিয়েটার’। জনপ্রিয় চীনা টিভি নাটকও প্রচার করা হবে।

১১ নভেম্বর ‘সুন্দর চীন সুন্দর ব্রাজিল’ ছবি অ্যালবাম ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছে। এই ছবি অ্যালবাম ও প্রদর্শনীর প্রতিপাদ্য হল ‘পাহাড় ও সমুদ্র অতিক্রম করে, চীন ও ব্রাজিল হাতে হাত রেখে এগিয়ে যায়’, চীন ও ব্রাজিলের প্রাকৃতিক দৃশ্য, ইতিহাস ও সংস্কৃতি, বাণিজ্যিক বিনিময়, সাংস্কৃতিক যোগাযোগ ও সহযোগিতার ফলাফল ইত্যাদি বিষয় প্রদর্শন করা হয়।

১২ নভেম্বর ‘চীন ও ব্রাজিল তরুণ যোগাযোগ সম্মেলন’ ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের ২০০ জনেরও বেশি শিক্ষক ও ছাত্র এবং বিভিন্ন মহলের ব্যক্তিরা ব্রাজিল-চীন সাংস্কৃতিক যোগাযোগ নিয়ে উষ্ণ আলোচনা করেছেন।

সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।