NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ ব্রাজিলের মিডিয়াতে সম্প্রচার


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৫ পিএম

‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ ব্রাজিলের মিডিয়াতে সম্প্রচার


 

 

 

 

চীনের প্রেসিডেন্টের ব্রাজিল সফর উপলক্ষ্যে, গতকাল (রোববার) চায়না মিডিয়া গ্রুপ সিএমজি‘র তৈরী ‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ সিজন ৩ (পর্তুগিজ সংস্করণ) ব্রাজিলের জাতীয় মিডিয়া কর্পোরেশনসহ দেশটির প্রধান প্রধান মিডিয়াগুলোতে সম্প্রচার শুরু হয়েছে। অনেক স্থানীয় সংবাদ মাধ্যম অনুষ্ঠানটি সম্পর্কে ইতিবাচক পূর্বাভাস দেয়, যা ব্রাজিলিয়ান দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা জাগিয়েছে।  

 

 

‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ সিজন ৩ (পর্তুগিজ সংস্করণ) অনুষ্ঠান মানবজাতির অভিন্ন স্বার্থের সমাজ, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং উদ্ভাবন, জীববৈচিত্র্যের সুরক্ষা, সভ্যতা বিনিময় ও পারস্পরিক শিক্ষার ওপর ফোকাস করে, এটি প্রেসিডেন্ট সি চিন পিং’র গুরুত্বপূর্ণ বক্তৃতা, নিবন্ধ এবং উদ্ধৃত প্রাচীন চীনা বই এবং ক্লাসিক উদ্ধৃতিগুলো বেছে নিয়েছে, তাতে উজ্জ্বলভাবে সি চিন পিংয়ের অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা, গভীর মানবতাবাদী অনুভূতি এবং বিস্তৃত ঐতিহাসিক ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি দর্শকদের চীনা আধুনিকায়নের সাংস্কৃতিক ভিত্তি প্রদর্শন করা হয়।

 

 

গত (রোববার) থেকে ব্রাজিলের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র- ফোলহা দে সাও পাওলো টানা দুই দিনের জন্য অনুষ্ঠানটি সম্প্রচার শুরুর খবর প্রকাশ করেছে। নিবন্ধটি উল্লেখ করেছে যে, সে অনুষ্ঠান চীনা উদ্ধৃতি ও সংস্কৃতির কথা বলে, বিশ্ব সভ্যতার বৈচিত্র্যকে সম্মান করার চীনের প্রস্তাবকে ব্যাখ্যা করে এবং ব্রাজিলসহ বিদেশী দর্শকদের কাছে মানবজাতির অভিন্ন সমস্যা সমাধানে সি চিন পিংয়ের প্রজ্ঞা ও অবদান প্রদর্শন করে। 

 

 

চায়না মিডিয়া গ্রুপের একজন সাংবাদিককে ব্রাজিলের ফ্ল্যাগবিয়ারার টিভির লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাতে সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতির বিষয়  পরিচয় করিয়ে দেয়া হয়েছে এবং জি টুয়েন্টির রিও ডি জেনিরো শীর্ষসম্মেলন ‘ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা’র গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, যা স্থানীয় দর্শকদেরকে সি চিন পিংয়ের চিন্তাভাবনা বুঝতে এবং নতুন যুগে চীনকে শাসন করার সাফল্যের রহস্য উপলব্ধি করতে সক্ষম করে।

 

 

আগামী ১৯ নভেম্বর থেকে এ অনুষ্ঠান ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ল্যান্ডমার্ক ভবনের বড় আউটডোর স্ক্রিনে প্রদর্শিত হবে, এবং ব্রাসিলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে পর্যন্ত বরাবর রাস্তার স্ক্রিনে স্ক্রলে দেখানো হবে। 

 

সূত্র:ওয়াং তান হোং রুবি, চায়না মিডিয়া গ্রুপ।