NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

টেলর সুইফটের কনসার্টে নাচলেন কানাডার প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:৩০ এএম

টেলর সুইফটের কনসার্টে নাচলেন কানাডার প্রধানমন্ত্রী

 মার্কিন তারকা সংগীতশিল্পী টেইলর সুইফটের কনসার্ট মানেই যেন বিখ্যাত ব্যক্তিদের নজরকাড়া উপস্থিতি। এর ব্যত্যয় ঘটেনি কানাডার এরাস ট্যুরেও। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! নেচে-গেয়ে কনসার্ট উপভোগ করলেন তিনি। শনিবার (২৩ নভেম্বর) রাতের কনসার্টটি ছিল নানাভাবে তাৎপর্যময়। কারণ গায়িকার এরাস ট্যুরেরও শেষ ধাপের কনসার্টের একটি এটি।  gnewsদৈনিক সম্প্রতি টেলর সুইফটের কনসার্টে ট্রুডোর সেই নাচটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শনিবার রাতে টরেন্টোর রজার্স সেন্টারে টেলর সুইফটের কনসার্ট ছিল। সেখানে দর্শক আসন ছিল পরিপূর্ণ। কিন্তু ট্রুডো কনসার্টটি উপভোগ করছিলেন দাঁড়িয়ে। দর্শকদের উন্মাদনা বেশ ভালোই পাচ্ছিলেন ট্রুডো। তাই আর নিজেকে সামলাতে পারেননি তিনি। গ্র্যামিজয়ী শিল্পীর বিখ্যাত গান ‘ইউ ডোন্ট ওন মি’র ছন্দে দুহাত তুলেই নাচতে শুরু করেন কানাডার প্রধানমন্ত্রী।     তবে সামজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল সেই ভিডিওতে ট্রুডোকে নাচতে দেখে নেটিজেনদের বুঝতে আর বাকি নেই কানাডিয়ান প্রধানমন্ত্রী টেলরের গানের ভক্ত।   তবে তার এই নাচ নিয়ে বিতর্কও হয়েছে। কারণ, সপ্তাহ ধরে উত্তাল দেশটির মন্ট্রিয়াল শহর। সেখানে ঘটছে ন্যাটো-বিরোধী বিক্ষোভ। তবে বিষয়টি এড়িয়েই গেছেন তিনি। তাই তো নিন্দুকদের মন্তব্য, 'যেখানে মন্ট্রিয়াল উত্তাল, সেখানে জাস্টিন ট্রুডো কনসার্টে যেয়ে আনন্দে নাচছেন।' কানাডার প্রধানমন্ত্রীর এই নাচকে রোমের সম্রাট নিরোর বাঁশি বাজানোর সঙ্গেও তুলনা করা হয়েছে। 

  সরলতার অনেক নজির গড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্য সাধারণদের মতো সাইকেল চালিয়ে পার্লামেন্টে যাওয়ার একটি ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন এই প্রধানমন্ত্রী। এবার কনসার্টে দর্শকদের সঙ্গে নেচে অনন্য এক নজির গড়লেন এই শীর্ষ নেতা।  Taylor Swift.2 টিকটকে ভাইরাল হওয়া সেই ভিডিওতে জাস্টিন ট্রুডোকে নাচতে দেখা যাচ্ছে।  প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে শুরু হয়েছিল টেইলর সুইফটের এরাস ট্যুর। যেখানে পাঁচটি মহাদেশজুড়ে ১৪৯টি শো। এবার এই কনসার্ট ট্যুর প্রায় শেষের পথে। বাকি রয়েছে মাত্র ৪টি শো। শেষ কনসার্টটি আগামী ৪ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে।