NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়া জেলা প্রশাসকের দুপচাঁচিয়ার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময়


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:২৯ পিএম

বগুড়া জেলা প্রশাসকের দুপচাঁচিয়ার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময়

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :   বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর পরিদর্শন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীদের সাথে মতবিনিময় সভা করেছেন।    (বুধবার ২৭নভেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।    মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় বলেন, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। উদ্যেক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যেকোনো সিন্ডিকেট ভাঙ্গতে মনিটরিং বাড়াতে হবে। হাইওয়ের পাশে হাট বসানোর সরকারি কোনো বিধান নাই। হাইওয়ের পার্শ্বে হাটবাজার ক্রেতা-বিক্রেতা সবার জন্য ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ। এক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে হাট অন্যত্র স্থানান্তর করতে হবে। যাটযট নিরসনে স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থা করতে হবে। এসব সমস্যা সমাধানে স্থানীয়ভাবে সকলকে এগিয়ে আসতে হবে।

   মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুর ইসলাম খান স্বপন, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, সাংবাদিক গোলাম ফারুক প্রমুখ।   মতবিনিময় শেষে জেলা প্রশাসক মহোদয় উপজেলার দুঃস্থ ও অস্বচ্ছল মহিলাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়াও এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।