NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সিএমজিকে সামোয়ার প্রধানমন্ত্রী ফিয়ামের বিশেষ সাক্ষাৎকার


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:১৭ পিএম

সিএমজিকে সামোয়ার প্রধানমন্ত্রী ফিয়ামের বিশেষ সাক্ষাৎকার

 

সম্প্রতি ৯ দিনের সফরে, সামোয়ার প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা চিয়াংসু প্রদেশের থাইচৌ থেকে কুয়াংতুং প্রদেশের শেনচেন এবং হুইচৌ তারপর বেইজিং পর্যন্ত ৮টি শহর পরিদর্শন করেন।

থাইচৌতে, তিনি থাইচৌ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজ এবং গ্রিন এনার্জি কোম্পানিতে গিয়েছিলেন এবং চীনের বৃত্তিমূলক ও প্রযুক্তিগত শিক্ষা এবং নতুন শক্তি প্রযুক্তির বিকাশের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ম্যানগ্রোভ ব্যবস্থাপনা এবং পরিবেশগত সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পর্কে জানতে শেনচেন ফুথিয়ান ম্যানগ্রোভ নেচার রিজার্ভ পরিদর্শন করেন। হুইচৌ শহরে তিনি মৎস্য প্রজনন ভিত্তিতে বড় হলুদ ক্রোকার, হলুদ ঠোঁটযুক্ত মাছ এবং অন্যান্য মাছের কৃত্রিম-পালন এবং বৃহৎ আকারের কৃত্রিম প্রজনন প্রযুক্তি সম্পর্কে শিখেছিলেন। চীনা সংস্কৃতির মনোমুগ্ধকর অভিজ্ঞতার জন্য হুয়া লুও জেং মিডল স্কুলে গিয়েছিলেন। তিনি বলেন, সামোয়া চীনের আধুনিকীকরণ এবং দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায়।

সাক্ষাত্কারে, প্রধানমন্ত্রী ফিয়ামে সামোয়াকে দীর্ঘমেয়াদী সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানান এবং বলেন যে, সামোয়া চীনা-শৈলীর আধুনিকায়ন থেকে শিখতে ইচ্ছুক। চীন এবং সামোয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে, দুই দেশ যৌথভাবে চীন-সামোয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রচার করতে পারে।
সূত্র: স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।