NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘বেইজিং-টোকিও ফোরাম’ চীন-জাপান বিশ্ব শান্তিতে অবদান রাখবেন:ওয়ং ই


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৮ পিএম

‘বেইজিং-টোকিও ফোরাম’ চীন-জাপান বিশ্ব শান্তিতে অবদান রাখবেন:ওয়ং ই

 

 


২০তম ‘বেইজিং-টোকিও ফোরাম’ গত (বুধবার) জাপানের টোকিওতে শুরু হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এতে ভিডিও ভাষণ দিয়েছেন।

ভাষণে ওয়াং ই বলেন, কিছু দিন আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এপেক সম্মেলন চলাকালে প্রথমবারের মতো দেখা করেছেন। দু’পক্ষ চীন ও জাপানের ৪টি রাজনৈতিক নথিতে নির্ধারিত নীতি ও নির্দেশনা অনুসারে চীন-জাপান কৌশলগত ও কল্যাণমূলক সম্পর্ককে সার্বিকভাবে উন্নত করতে একমত হয়েছে এবং নতুন যুগের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ গঠনমূলক ও স্থিতিশীল চীন-জাপান সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছে। দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য দিকনির্দেশনা হিসেবে নিয়ে দু’দেশের সম্পর্ক স্থিতিশীল উন্নয়নের জন্য একসঙ্গে চেষ্টা করা উচিত। এর জন্য তিনি ৪টি প্রস্তাব তুলে ধরেছেন: প্রথমত, দু’দেশের সম্পর্কের সঠিক অবস্থান বোঝা; দ্বিতীয়ত, দু’দেশের রাজনৈতিক ভিত্তি ভালোভাবে বজায় রাখা; তৃতীয়ত, কল্যাণমূলক ও জয়-জয় উন্মুক্তকরণ কৌশল প্রচার করা; চতুর্থত, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি স্থিতিশীলতা রক্ষা করা।


ওয়াং ই আশা করেন ‘বেইজিং-টোকিও ফোরামে’ সবাই আন্তরিকভাবে মতবিনিময় করবেন, ঐক্যমত্য গড়ে তুলবেন, চীন-জাপান সম্পর্কের জন্য পরামর্শ প্রদান করবেন এবং নতুন যুগের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ গঠনমূলক ও স্থিতিশীল চীন-জাপান সম্পর্কের জন্য অবদান রাখবেন।


‘বেইজিং-টোকিও ফোরাম’ হল চীন ও জাপানের মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি যোগাযোগ প্ল্যাটফর্ম। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর এ ফোরাম অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের ফোরামের প্রতিপাদ্য হল ‘চীন ও জাপান একসঙ্গে বহুপাক্ষিক কাঠামোতে আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলার পুনর্নির্মাণ উন্নীত করে’। ফোরামে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকাশি ইওয়ায়া উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মূল বক্তব্য রাখেন।

সূত্র: তুহিনা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।