NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:২৩ পিএম

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  বগুড়ায় ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করা হয়েছে।  (৬ ডিসেম্বর শুক্রবার) সকাল ১০ টায় শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদ আলী হাসাপাতাল মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়ড়া উড়িয়ে উদ্যোক্তা মেলার দ্বার উন্মোচন করেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।

বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জেদান আল মূসা, সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইরুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহ-সভাপতি কবীর আহম্মেদ।অতিথিদের বক্তব্য শেষে স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। এ সময় তারা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের খোঁজ নেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন। মেলায় সর্বমোট ৭৫টি স্টল রয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডার ও খাবার দোকান রয়েছে। এই জেলায় প্রবেশের জন্য কোন টিকিট কাটতে হবে না ক্রেতাদের। মেলাটি আজ ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।