NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

অস্তাচলের আর্তনাদ  -  কাজী শামসুল হক


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:২০ এএম

অস্তাচলের আর্তনাদ  -  কাজী শামসুল হক

অস্তাচলের আর্তনাদ 

 কাজী শামসুল হক 

 

লোহার সিংহাসন,

শিকল জড়ানো ক্ষমতার চূড়া,

যেখানে বসে থাকে আধিপত্যের মিথ্যে ঈশ্বর।

অন্ধকারের মেঘে ঢাকা চাঁদ

তাদের চোখের মতোই নিঃসঙ্গ,

দিগন্তের শেষ প্রান্তে কেবল শুনি—অস্তাচলের আর্তনাদ।

জ্বলন্ত মশালের নিচে

তারা রাখে বন্যার বাঁধ,

কিন্তু নদী চেনে নিজের পথ।

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তারা চায়

সময়কে বন্দি করতে,

তবু সময় শঙ্খধ্বনি তোলে—

মৃত্যুর মঞ্চে।

কঠিন হাতের গাছ,

তাদের শেকড় সেচে রক্তের রং,

তবু শেকড় পচে যায়

যখন বাতাসে বয়ে আসে

প্রতিরোধের কণ্ঠস্বর।

প্রাসাদের দেয়াল ফাটে,

মাটির তলায় জমে থাকা ঘৃণা

উদগীরণ করে আগ্নেয়গিরির মতো।

তাদের মুকুট জ্বলে যায়,

স্বর্ণ হয়ে ওঠে ছাই।

আর তখন—

লোককথার হাওয়ায় উড়ে বেড়ায়

স্বৈরশাসকের নামহীন গল্প।

পাহাড় জানে, নদী জানে,

কেবল মানুষ মনে রাখে—

কীভাবে ভেঙেছিল শিকল,

কীভাবে সূর্য উঠেছিল নতুন সকালে।