NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস থেকে ভারতীয় ওষুধ-পণ্য জব্দ


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৪০ পিএম

খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস থেকে ভারতীয় ওষুধ-পণ্য জব্দ
মোহাম্মদ আবদুল্লাহ খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিকস জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বিকেলে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য ট্রেনে করে পাচার করা হচ্ছিল। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, ভারতীয় পণ্য পাচার হচ্ছে জানতে পেরে শুল্ক গোয়েন্দাদের একটি দল বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় বন্ধন এক্সপ্রেসে অভিযান চালায়। এ সময় ভারতীয় জর্দা, ক্রিম, ফেসওয়াশ, আমদানি নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, শাড়ি, সিল্ক সুতাসহ ১০ লাখ টাকার পণ্য জব্দ করা হয়। জব্দ পণ্যগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে বলে জানান মনিরুজ্জামান।