NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
ক্ষমা চাইলেন মেহজাবীন চৌধুরী

তনুর গ্রাফিতিতে পোস্টার লাগিয়ে বিতর্কের মুখে মেহজাবীন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

তনুর গ্রাফিতিতে পোস্টার লাগিয়ে বিতর্কের মুখে মেহজাবীন

ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগাচ্ছেন মেহজাবীন। ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগাচ্ছেন মেহজাবীন। ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে চলেছেন বড় পর্দায়। সিনেমার নাম ‘প্রিয় মালতী’। দেশের বাইরে বিভিন্ন আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ‘প্রিয় মালতী’ সিনেমার মুক্তিকে কেন্দ্র করে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে প্রচারণায় বের হন মেহজাবীন। যেই প্রচারণায় গিয়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি।  সিনেমার প্রচারে বুধবার বিকেলে টিএসসিতে যান এই অভিনেত্রী। সেখানে নিজ হাতে ‘প্রিয় মালতী’র পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন তিনি।  
তবে দেয়ালে পোস্টার লাগাতে গিয়েই বিতর্কিত কিছু কাণ্ড ঘটিয়েছেন মেহজাবীন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।    ইতোমধ্যেই মেহজাবীনের বিতর্কিত কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। যেখানে দেখা গেছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগাচ্ছেন অভিনেত্রী।   শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় মেহজাবীন ও তার দলকে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। তার মতো একজন তারকা কীভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। 

 

  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন।   তিনি লিখেছেন, ‘আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন? কার গ্রাফিতির উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কাল-চারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি?’  অভিনেত্রীর সমালোচনায় মোহাম্মদ কাফিল উদ্দিন নামের একজন লিখেছেন, ‘গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর সাহস কোথায় পেয়েছেন, মেহজাবীন?’  আফ্রিদি হাসান নামের একজন লিখেছেন, ‘কার গ্রাফিতির উপর পোস্টার লাগিয়েছেন? খেয়াল করেছেন? একজন মেয়ে হয়েও নির্মমভাবে নিহত তনুর গ্রাফিতিতে নিজের সিনেমার পোস্টার লাগালেন! ধিক্কার জানাই আপনাদের মতো তারকাদের।’  এই ঘটনার পরে অনেকেই মেহজাবীনকে বয়কটের ডাক দিয়েছেন, কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে তার এমন প্রচারণা নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেকেই আবার তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন।   বিষয়টি নিয়ে অভিনেত্রী মেহজাবীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

 

ক্ষমা চাইলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর থেকে ‘প্রিয় মালতি’ সিনেমার পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সিনেমার প্রচারণায় গিয়েছিলেন তিনি; সঙ্গে সিনেমার টিমও ছিল।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তনুর গ্রাফিতির ওপর মেহজাবীনকে পোস্টার সাঁটতে দেখা গেছে। পরে পোস্টার নিজে সরিয়েছেন তিনি।বিষয়টি নিয়ে সমালোচনার মুখে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়।’মেহজাবীন আরও লিখেছেন, ‘আমরা সবাই জানি, তনুর মর্মান্তিক ঘটনা এবং তাঁর হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনো চলমান। পোস্টারিং–সংক্রান্ত যা হয়েছে, সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি।’

২০১৬ সালে ২০ মার্চ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তনু। মেহজাবীন লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সব সহযোগিতার জন্য।’সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘প্রিয় মালতী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।