NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুশীলনের নতুন মডেলে পরিণত হয়েছে: সি চিন পিং


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৬ পিএম

‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুশীলনের নতুন মডেলে পরিণত হয়েছে: সি চিন পিং

 

 

 

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, গত (বৃহস্পতিবার), ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে অবস্থিত হেংছিন কুয়াংতং ও ম্যাকাও গভীর সহযোগিতা এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সি বলেন, হেংছিন কুয়াংতং ও ম্যাকাও গভীর সহযোগিতা এলাকা নির্মাণের পর, বিগত তিন বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন কাজে অগ্রগতি অর্জিত হয়েছে। অঞ্চলটির একীকরণের মান অব্যাহতভাবে উন্নত হচ্ছে। 


কুয়াংতং-ম্যাকাও যৌথ চীনা মেডিসিন বিজ্ঞান ও প্রযুক্তি প্ল্যাটফর্ম গড়ে তোলা বিষয়ে জানার সময় সি চিন পিং, বিভিন্ন অগ্রণী প্রযুক্তি দিয়ে চীনা মেডিসিন বিশ্বে প্রচারের অনুশীলনের প্রশংসা করেন। তিনি ম্যাকাও’র আরও বেশি যুবককে হেংছিনে কাজ করতে উৎসাহ দেন। 


সি চিন পিং হেংছিন কুয়াংতং ও ম্যাকাও গভীর সহযোগিতা এলাকার পরিকল্পনা, নির্মাণ, পরিচালনা ও সেবা বিভাগের প্রতিনিধিদের খোঁজখবরও নেন। তিনি বলেন, ‘ম্যাকাও+হেংছিন’ ‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুশীলনের নতুন মডেলে পরিণত হয়েছে। এটি জাতীয় উচ্চ মানে বৈদেশিক উন্মুক্তকরণের নতুন প্ল্যাটফর্ম।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।