NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বগুড়ার,ধুনটে অলৌকিকভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত এক শিক্ষার্থী


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০১:৩০ পিএম

বগুড়ার,ধুনটে অলৌকিকভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত এক শিক্ষার্থী

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়ার ধুনটে অলৌকিকভাবে শ্রাবনী আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী ছেলেতে রূপান্তরিত হয়েছে। এঘটনা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তাকে এক নজর দেখতে শত শত উৎসুক মানুষ তাদের বাড়িতে ভিড় করছে। স্কুল ছাত্রী শ্রাবনী আক্তারের নাম পাল্টে রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবন।   জানাগেছে, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার তিন মেয়ের মধ্যে শ্রাবনী আক্তার খুশি সবার বড়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। কিন্তু এক বছর আগে থেকে শ্রাবনী আক্তারের মধ্যে ছেলেদের মতো ভাবভঙ্গিমা লক্ষ্য করেন তার পরিবার। একারনে ৬ মাস ধরে শ্রাবনীকে তার পরিবার ডাক্তারে কাছে নিয়ে পরীক্ষা ও চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই এক রাতে শ্রাবনী আক্তার অলৌকিকভাবে ছেলের গঠনে রূপান্তরিত হয়ে যায়।  

(২১ ডিসেম্বর শনিবার) এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ওই মেয়েটিকে একনজর দেখতে বাড়িতে ভিড় জমায়। এব্যাপারে শ্রাবনী আক্তার জানায়, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ায় তার কোন দু:খ নেই। বরং বাবার সাংসারিক কাজে সহযোগিতা করতে পারবে বলে অনেটাই খুশি সে। এবিষয়ে শ্রবনী আক্তারের বাবা খোকন মিয়া জানান, হঠাৎ করেই আমার মেয়ের শারীরিক গঠন ও আচার আচরন পরিবর্তন লক্ষ্য করতে পেরে তাকে নিয়মিত ডাক্তার দেখাই।   সর্বশেষ গত বৃহস্পতিবার মেয়েকে ডাক্তার দেখিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার পর তাকে বাড়িতে নিয়ে এসে মুরব্বীদের উপস্থিতিতে তাকে ছেলেদের কাপড় পড়িয়ে দেই এবং শনিবার তার মাথার চুল কেটে দেওয়া হয়।

তিনি বলেন, আমার কোন পুত্র সন্তান না থাকায় অনেক কষ্ট সইতে হইছে। তাই হয়তো আল্লাহ আমার বড় মেয়েকে ছেলেতে রূপান্তরিত করেছেন।   তার নাম পাল্টে ওমর ফারুক শ্রাবন রাখা হয়েছে। এবিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এর সহকারী অধ্যাপক ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর জানান, জেন্ডার ডিসফোরিয়া জৈবিক, মানসিক এবং সামাজিক কারনগুলোর মিশ্রণ হতে পারে। জন্মের সময় হরমোনের ভারসাম্যহীনতা ও জিনগত প্রভাব সহ বিভিন্ন কারনেও জেন্ডার ডিসফোরিয়া হতে পারে। তাই মেয়েটিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে হবে।