NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বলিউডের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৭ এএম

বলিউডের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন

 বলিউডের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। ভারতের স্থানীয় সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। তার বয়স হয়েছিল ৯০ বছর।  gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ সহ বহু ছবি পরিচালনা করেছেন তিনি।     ৯০ বছর বয়সে পদার্পণ করেও তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই নির্মাতা।    শ্যাম বেনেগালের পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সিনেমাটি। যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন। হাতে ছিল বেশ কয়েকটি কাজ। কিন্তু তার মাঝেই না ফেরার দেশে শ্যাম বেনেগাল।     ১৪ ডিসেম্বর ঘটা করে ৯০তম জন্মদিন পালন করেছিলেন শ্যাম বেনেগাল। তখন জন্মদিন উদ্‌যাপন নিয়ে হিন্দুস্তান টাইমসকে তিনি বলেছিলেন, ‘আমরা সবাই বৃদ্ধ হই। এটা এমন বড় কিছু নয়।’