NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১১:৫১ এএম

দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব

=সংসদ নির্বাচনে দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা। এছাড়াও তারা সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ১% ভোটারের সমর্থনের বিধান বাদ দেওয়া, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন।  শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীদের মতবিনিময়কালে এসব প্রস্তাব তুলে ধরা হয়।  

সভায় উপস্থিত ছিলেন- আইনজীবী এম সরোয়ার হোসেনের নেতৃত্বে নুরুল হুদা চৌধুরী, এ এস এম খালেকুজ্জামান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. আতিকুর রহমান, আইনজীবী আজমল হোসেন, মেজর (অব.) আহমদ কবির বিশ্বাস, মেজর (অব.) হারুন অর রশিদ, মেজর (অব.) শরিফ আহমেদ, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, আইনজীবী মজিবুর রহমান, মেজর (অব.) আমান আহমেদ আনসারী, মেজর (অব.) মো. জিয়াউল আহসান, মেজর (অব.) মিজানুর রহমান।  এছাড়াও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কমিশনের সদস্য জেসমিন টুলী, আব্দুল আলীম, নাদিয়া নিভিন ও সাদিক আল আরমান।