NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

দামুড়হুদা সীমান্তে ১০ কেজি সোনা সহ একজন আটক


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৩ এএম

দামুড়হুদা সীমান্তে ১০ কেজি সোনা সহ একজন আটক
মোহাম্মদ আবদুল্লাহ,চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন, ৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের ৫৮টি সোনার বার জব্দ করেছেন।গতকাল বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা নাস্তিপুর গ্রামের সীমান্ত এলাকা থেকে ওই সোনার বারগুলো জব্দ করে বিজিবি। সোনার বারগুলো একটি মোটরসাইকেলে কৌশলে লুকানো ছিল। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা সকাল ১১টার দিকে নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছে ওত পেতে থাকেন। এ সময় মোটরসাইকেলে একজনকে যেতে দেখে তাকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। লোকটি মোটরসাইকেল ফেলেপালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক রকিবুল ইসলাম (৩৫) নাস্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৫৮টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার মূল্য ছয় কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। আটক সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে এবং আটক ব্যক্তিকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা রয়েছে।