NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম

বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে।  (৩০ ডিসেম্বর সোমবার ) সকালে সাড়ে ১০টায় শহীদ চান্দু ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার এবং ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর সহযোগীতায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।  এসময় জেলা পুলিশ সুপার জিদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য রিতু মণি, ক্রীড়া সংগঠক সাজেদুল ইসলাম রবি, খালেদ মাহমুদ রুবেল, জেলা ট্রাফিক পুলিশের টিআই খালেকুজ্জামান, সাংবাদিক নেতা মমিনুর রশিদ শাইন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক উপস্থিত ছিলেন।  জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন খেলাধুলা শুরু হবে। ইউনিয়ন চ্যাম্পিয়ন দল খেলবে থানায়। থানা চ্যাম্পিয়ন খেলবে জেলায়, জেলা চ্যাম্পিয়ন খেলবে বিভাগে এবং বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ।  আজ সোমবার শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব চলবে।