NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণদের ভূমিকার কোনো বিকল্প নেই’


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৫ এএম

‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণদের ভূমিকার কোনো বিকল্প নেই’

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, ৫ আগস্টে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে তরুণদের পজেটিভ ভূমিকার ছিল। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশের ধারক ও বাহক। তাই তরুণদের সঠিক পথে পরিচালনা করতে পরিবারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের ভূমিকা অনেক। একজন তরুণকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।  তিনি আরো বলেন, তরুণ বয়সটি খুবই সাংঘাতিক সময়। এই বয়সে যদি ভুল করে কারোও পা পিছলে যায় তাহলে সেই তরুণকে সঠিক পথে ফিরিয়ে আনা খুবই কষ্টসাধ্য। তাই তরুণ বয়সে যেন কোন ভাবেই কারো পাল্লায় পড়ে নিজেকে নষ্ট করা না হয় সেই বিষয়ে নিজেদের প্রতি খেয়াল রাখতে এবং গুরুজনসহ বড়দের প্রদান করা আদেশ-নিষেধগুলো মেনে চলতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।  নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষে নওগাঁয় শুরু হওয়া তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি তরুণদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন।   (৩০ ডিসেম্বর,সোমবার ) নওগাঁ  শহরের সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম।  এরপর বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমীর উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যানের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, জেলা গোয়েন্দা পুলিশ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান, মৌসুমীর মনিটরিং অফিসার আব্দুর রউফ পাভেল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরনায় উজ্জিবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে পজেটিভ ভাবনা নিয়ে তরুণদের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।  তারুণ্যের উৎসব উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুনিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।