NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শেখ হাসিনাকে নিয়ে ‘হাটে হাঁড়ি’ ভাঙলেন সোহেল তাজ


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৬ এএম

শেখ হাসিনাকে নিয়ে ‘হাটে হাঁড়ি’ ভাঙলেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানিয়েছেন, আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ‘হাঁটে হাড়ি ভাঙা’ শীর্ষক প্রথম পর্বের পোস্টে সোহেল তাজ এ কথা জানান।   সোহেল তাজ তার পোস্টে বলেন, ‘সৈয়দ আশরাফের ৩টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন "ও এত বড় কি হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে?" প্রতিউত্তরে কাঁচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, "নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি- না মানলে সামলানো যাবে না।"’  সোহেল তাজ বলেন, ‘আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়- তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন; কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে ওপর থেকে।’   পোস্টের শেষে সোহেল তাজ লিখেছেন, ‘নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি।’  তিনি আরও লিখেন, ‘আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড-নষ্ট-পঁচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা-খুনি, হত্যা-গুম-নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব- অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করার।’