NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

একসঙ্গে ৪ সন্তানের মা হলেন এক গৃহবধূ!


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৫ এএম

একসঙ্গে ৪ সন্তানের মা হলেন এক গৃহবধূ!
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমী বেগম নামে এক গৃহবধূ। অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া চার নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। বুধবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় চার সন্তানের জন্ম দেন প্রসূতি মৌসুমী বেগম। তিনি জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সরকারপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী। এর মধ্যে তিন জন ছেলে ও এক জন মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে কোনও সন্তান হয়নি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হন মৌসুমী। গত ২০ আগস্ট প্রসব ব্যথা উঠলে ওই দিনই হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুর ১২টার দিকে অস্ত্রোপচার মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। পরে নবজাতকদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। আর হাসপাতালের গাইনি ১নং ওয়ার্ড ৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন মা। হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত জাহান জানান, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় ওই স্বামী-স্ত্রী আমাদের কাছে পরামর্শ নেন। এরপর ওই নারী অন্তঃসত্ত্বা হন। নবজাতকদের বর্তমানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। মৌসুমী বেগম ও তার সন্তানরা সুস্থ রয়েছেন। এই প্রথম দিনাজপুরে একসঙ্গে চারটি সন্তানের জন্ম হয়। শরিফুল ইসলাম বলেন, সন্তান হওয়ার পর আমরা খুশি। বিয়ের এক বছর পর একটি সন্তান হয়েছিল। জন্মের পর পরই সে মারা যায়। এরপর আর বাচ্চা হয়নি। এখন আল্লাহ আমাকে একসঙ্গে চার সন্তান দিয়েছেন।