NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পঞ্চগড়ের আটোরীতে গোরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি, আতঙ্কে স্থানীয়রা


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৪ এএম

পঞ্চগড়ের আটোরীতে গোরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি, আতঙ্কে স্থানীয়রা
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক গোরস্থানের কবর থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় (বোদা পৌরসভার আন্ডারে থাকা এলাকা) সাতখামার ঝলঝলি গোরস্থান থেকে কঙ্কালগুলো চুরি যাওয়ার ঘটনাটি ঘটে। স্থানীয়রা কবর খোরা অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দিয়েছে। তবে চুরির বিষয়টি মুহূর্তে ছড়িয়ে পড়লে আত্বীয় স্বজন ও এলাকাবাসী গোরস্থানে ভিড় করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় সামসুল হক বিভিন্ন কবরের পাশে কুকুর চলাফেরা করতে দেখে এগিয়ে যান। এসময় কয়েকটি কবরের মাটি ও বাশঁ অন্যত্র দেখতে পান। মুহুতের মধ্যে ঐ খবরটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ভীর জমায়। এসময় চুরি হয়ে যাওয়া আত্মীয় স্বজনেরা তাদের মৃত স্বজনদের কবর দেখতে থাকে। এসময় ১০টি কবর খোঁড়া অবস্থায় পান স্থানীয়রা। থানা পুলিশকে খবর দিয়ে পরে ফাঁকা থাকা কবর গুলোতে মৃতের স্বজনেরা মাটি চাপা দেন। স্থানীয়রা কবরস্থান গুলো সুরক্ষার জন্য রাষ্টিয় ও স্থানীয় ভাবে পাহারার দরকার বলে দাবী করে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানান। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০টি কবর খোরা পেয়েছি। এর মধ্যে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। একইসাথে কবর গুলোর পাশে কিছু ব্যবহৃত কাপড় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে চোরের কাপড়। বিষয়টি তদন্তের পাশাপাশি এখন গোরস্থানে বার্তি সতর্কতার জন্য গোরস্থান কমিটির সাথে কথা বলা হয়েছে।