NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৬:১১ এএম

অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় নওগাঁ জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এ টানা তৃতীয়বার রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা।   (১০ জানুয়ারি শুক্রবার ) পাবনা জেলা দলকে ১৭৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বগুড়া। বগুড়া জেলা দলের বায়েজিদ বোস্তামী অপরাজিত ৮১ রান করে ম্যান অব দ মাচ নির্বাচিত হয়েছে। সকালে টসে জিতে পাবনা জেলা দল বগুড়াকে ব্যাট করতে পাঠায়। দুই ওপেনারের গড়ে দেওয়া ভীতের ওপর দাঁড়িয়ে মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান বায়েজিদ বোস্তামীর অপরাজিত ৮২ এবং সাবিত আনামের ৬২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান করে বগুড়া। দুই ওপেনার সুফিয়ান হাসান ৩৯ এবং আব্দুর রহমান ৩৩ রান করে। পাবনা দলের আশিকুর, মাহমুদুল, ইরফান ও নাজ্জার একটি করে উইকে লাভ করে। জবাবে বগুড়া দলেল বোলিং তোপে পাবনা জেলা দল ৩২ ওভার ২ বলে মাত্র ৮১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে আশিকুর সর্বোচ্চ ১৩ রান করে।

বগুড়া জেলা দলের আব্দুর রহমান ৩টি, ইয়াছিন আলী ২টি এবং রিয়াজুল, সাদিক ও সুফিয়ান ১টি করে উইকে শিকার করে। বগুড়া জেলা দলের বায়েজিদ বোস্তামী ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়।  এদিকে, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা শুক্রবার সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউজে বিজয়ী বগুড়া জেলা দলের ক্ষুদে ক্রিকেটার ও কর্মকর্তাদের ফুলেল সংবর্ধনা দেন এবং মিষ্টিমুখ করান। তিনি সাফল্যের ধারা অব্যাহত রাখতে ক্ষুদে ক্রিকেটারদের প্রতি আহ্বান জানান।   এসময় শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া ষ্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, রাজশাহী বিভাগীয় আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক খালেদ মাহমুদ রুবেল, ইয়ং টাইগার্স ক্রিকেট একোডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবি, জেলা দলের কোচ মাহমুদ হাসান রিফাত, সহকারি কোচ রাশেদ হাসান উপস্থিত ছিলেন।