NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

আগামীর পরিকল্পনা চীনের মহাকাশ স্টেশন


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:১৯ পিএম

আগামীর পরিকল্পনা চীনের মহাকাশ স্টেশন

 

 

একটি জাতীয় মহাকাশ পরীক্ষাগার হিসেবে চীনা মহাকাশ স্টেশন আগামী ১০ থেকে ১৫ বছরে এক হাজারেরও বেশি গবেষণা প্রকল্প পরিচালনা করবে।


১৩ জানুয়ারি শাংহাইয়ে অনুষ্ঠিত চীনা মহাকাশ স্টেশনের মহাকাশ প্রয়োগ ব্যবস্থার বৈজ্ঞানিক ও প্রায়োগিক অগ্রগতি বিষয়ক এক ব্রিফিংয়ে বিশেষজ্ঞরা ভবিষ্যতে চীনা মহাকাশ স্টেশন যে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রয়োগ গবেষণা পরিচালনা করবেন তার একটি বিস্তারিত তথ্য ব্যাখ্যা করেছেন।


চীনের মহাকাশ স্টেশনটি পৃথিবীর কাছাকাছি মহাকাশ গবেষণা কেন্দ্র। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের স্পেস অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের সিনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডিরেক্টর পা চিন জানান, মহাকাশ জীবন বিজ্ঞানবিষয়ক গবেষণার দিকে মৌলিক জীববিজ্ঞান, জৈবপ্রযুক্তি ও রূপান্তর, জীবন বাস্তুবিদ্যা এবং জীবনের উৎপত্তির ওপর ফোকাস করবে। জীবনের সব স্তরের উপর মহাকাশ পরিবেশের প্রভাব এবং জবাব প্রতিক্রিয়ার শৃঙ্খলা আরো উন্মোচন করবে এবং উন্নত জৈবপ্রযুক্তিতে সাফল্য অর্জনের চেষ্টা করবে।

সূত্র:লিলি-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।