NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১১:৫০ এএম

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন


 

 

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মান্যবর রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মিজ নাসরিন জাহান এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল মোঃ আনোয়ার-উল-আলম, এসজিপি, বিজিবিএম। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত ঢাকা হতে আগত প্রজেক্ট ইঞ্জিনিয়ার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ব্রাসিলিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল মোঃ আনোয়ার-উল-আলম তাঁর বক্তব্যে ই-পাসপোর্ট কার্যক্রম ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ‘ই-পাসপোর্ট’ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশীদের বিস্তারিত ব্যাখ্যা করেন। উদ্বোধনের আগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের টেকনিক্যাল টিম দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান তাঁর বক্তব্যে সঠিক তথ্যসমৃদ্ধ পাসপোর্ট ইস্যুর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন। ব্রাসিলিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা প্রধান অতিথির বক্তব্যে ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং গৌরবান্বিত মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি গণঅভ্যুত্থানে সকল আহত ছাত্রজনতার দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রদূত ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনের এই দিনটিকে দক্ষিণ আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের জন্য একটি আনন্দের ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে বাংলাদেশের সুনাম ও সম্মান বৃদ্ধির জন্য তিনি আহ্বান জানান। 

বাংলাদেশ ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ার ফলে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলায় বসবাসরত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশীদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াসমূহ সহজতর ও নিরাপদ হবে। রাষ্ট্রদূত বলেন ই-পাসপোর্ট প্রক্রিয়ায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে যা বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের মান ও মর্যাদা বৃদ্ধি করবে। তিনি বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই সেবা কার্যক্রম চালু করার ফলে এখন থেকে দক্ষিণ আমেরিকার উল্লেখিত দেশসমূহে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা দূতাবাসে এসে ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবার মাধ্যমে ই-পাসপোর্টর আবেদন গ্রহণ করতে পারবে। আবেদনকারীরা ৫বছর বা ১০বছর মেয়াদী পাসপোর্টের  জন্য আবেদন করতে পারবেন। বক্তব্য শেষে রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়াতে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং আবেদনকারীদের ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। পরিশেষে রাষ্ট্রদূত দূতাবাসের কন্স্যুলার শাখায় নবস্থাপিত ইলেকট্রনিক পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।  জুলাই-আগস্ট অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।