NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন টেক টাইটান মাস্ক, বেজোস এবং জাকারবার্গ

ট্রাম্পের অভিষেক হবে ইনডোরে, পাল্টালো ৪০ বছরের ইতিহাস


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

ট্রাম্পের অভিষেক হবে ইনডোরে, পাল্টালো ৪০ বছরের ইতিহাস

২০ জানুয়ারি ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ক্যাপিটল বিল্ডিংয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবারে রুদ্ধদ্বার শপথ গ্রহণ হবে ট্রাম্পের। ক্যাপিটলের উদ্যানে নয়, বর ভবনের কক্ষে হবে শপথ গ্রহণ ও অন্যান্য বক্তৃতা পেশের কর্মসূচি।  আগামী সপ্তাহে ওয়াশিংটনে তীব্র ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। যা সত্যিই বিপজ্জনক। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শপথ গ্রহণের অনুষ্ঠানের কুচকাওয়াজও ক্যাপিটলের ভেতরে করা হবে বলে জানা গেছে।

এর আগে এরকমই প্রবল ঠান্ডার কারণে ৪০ বছর আগে শেষবার ১৯৮৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগ্যান।   নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা জনতাকে কোনোভাবেই তিনি কষ্ট পেতে দেখতে চান না। কিংবা তারা আহত হোক তাও তিনি কামনা করেন না। শত শত আইনপ্রণেতারা থেকে শুরু করে ফার্স্ট রেসপন্ডার্স, পুলিশ, ঘোড়া ও হাজার হাজার সমর্থকদের বাইরে থাকা সত্যিই বিপজ্জনক।   তবে কেউ যদিও অনুষ্ঠানে এরপরেও আসতে চান, অবশ্যই ভালো গরমের পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। তবে ক্যাপিটল বিল্ডিং চত্বরে শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও করা হবে সেদিন।  

 সাধারণত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবারেও ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সময় তিনিই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন।  সোমবার প্রবল শীতের পূর্বাভাস রয়েছে ওয়াশিংটন ডিসিতে। মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, ঘণ্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে বাতাস বইতে পারে সেদিন। ওই বাতাসের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই রুদ্ধদ্বার শপথ গ্রহণে সকলেই সুরক্ষিত থাকবেন বলে জানান ট্রাম্প।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন টেক টাইটান মাস্ক, বেজোস এবং জাকারবার্গআগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার অভিষেক অনুষ্ঠানকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এর মধ্যে শোনা গেল ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রযুক্তি জগতের শীর্ষ ধনী ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গ। এনবিসি নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ওই তিন ধনকুবের। প্রযুক্তি খাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাজ করতেই ২০ জানুয়ারি ট্রাম্পের সঙ্গে এক মঞ্চে থাকবেন তারা। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে অনুষ্ঠানের দিন ট্রাম্প প্রশাসনের বিশিষ্ট মন্ত্রীদের সঙ্গেই মঞ্চে উপবিষ্ট হবেন প্রযুক্তি খাতের ওই তিন মহারথি।