NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

কুমিল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামায়াতের সভাপতি নির্বাচিত


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪০ এএম

কুমিল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামায়াতের সভাপতি নির্বাচিত

 কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ একই ওয়ার্ডের জামায়াতে সভাপতি নির্বাচিত হয়েছেন।   সূত্র জানিয়েছে, গত ১৫ বছর তিতাস উপজেলার নয়টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর কোনো ওয়ার্ড কমিটি ছিল না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর জামায়াত উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে  কমিটি গঠন করা শুরু করে।

 হানিফ বলেন, 'বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নে আমি আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হয়েছি। এখন আমি জামায়াতে ইসলামী ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি।'  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, 'পদত্যাগ করিনি, তবে করব।'  জানতে চাইলে তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার এ ব্যাপারে পরে কথা বলবেন জানান।